মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

২০২৮ সালের মধ্যে বাংলাদেশে এসডিজি’র লক্ষমাত্রা পূরণ হবে-বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হওয়ার ফলে আজ এখানে বসে দেশ গড়ার কাজে সবাই কর্মশালা করছি। জীবন বাজি রেখে যাঁরা দেশকে স্বাধীন করেছিলেণ সেই সকল মুক্তিযোদ্ধাদের সরকার বীর মুুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, সরকার সফলতার সাথে এমডিজি পূরণ করতে সামর্থ্য হয়েছিলো । এখন এসডিজি বাস্তবায়নের সরকার কাজ করছে। যে সতেরটি ইন্ডিকেটর রয়েছে তা ২০৩০ সাল নয় বাংলাদেশ ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, সরকার করোনা মহামারীতে বলিষ্ট ভূমিকা রাখায় বাংলাদেশে মৃত্যুর হার কম রয়েছে। এ সময়ে দেশের অভ্যন্তরে উন্নয়নমুলক কাজ বাধা গ্রস্থ হলেও রেমিডেন্স কমেনি। সরকারের লক্ষমাত্রা সঠিক রয়েছে। ফলে দেশে কোন প্রকার খাদ্য সংকটসহ অন্যান্য সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ আজ চ্যালেঞ্জ মোকাবেলা দেশ হিসেব বিশ্বের নিকট পরিচিতি পেয়েছে। যেভাবে করোনা মোকাবেলা করেছে। ঠিক সেইভাবে সকল বাধা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে সক্ষম হয়েছে। এছাড়াও এবারের স্বাস্থ্য বিভাগের বিসিএস এ মাত্র ২০০০হাজার ডাক্তার নিয়োগ দেয়ার কথা থাকলেও সরকার নিচ্ছে ৪০০০ ডাক্তার । এটা অনেক বড় একটি চ্যালেঞ্জ বলে তিনি আখ্যায়িত করেন। তিনি বলেন, ইতোমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হিসেবে বিশ্বে আখ্যায়িত হয়েছেন। তিনি রহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ন। এছাড়াও বাংলাদেশের তৈরী পোষাক থেকে শুরু করে কৃষিজাত ও অন্যান্য উৎপাদিত পন্য বিশ্বের দরবারে সুনামের সাথে স্থান করে নিয়ে ব্যবসা করছে। দেশের উন্নয়নের ধারা চলমান এবং শান্ত পরিবেশ বজায় থাকার কারনে বিদেশীরা বিনিয়োগ করছে। ফলে দেশের বেকারত্ব সমস্যা সমাধান হতে শুরু করেছে। এভাবে উন্নয়ন হতে থাকলে এবং বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর ই উন্নত রাষ্ট্র গড়ার অংশিদার হতে সবাইকে সততার সহিত কাজ আহবান জানান প্রওধান অতিথি।

সভার সভাপতি আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রসংনীয় বিশেষ দশটি উদ্যোগ যেমন- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ, বিষয়ে কি নোট উপস্থাপন করেন। সেইসাথে প্রতিটি উদ্যেগ এর বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জি আই ইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতিহ অনলি কুমার সনরকার, এনএসআই এর যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকারি সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যম কর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin