নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মহিলা দলের আয়োজনে মঙ্গলবার বিকেলে নগরীর পদ্মাপাড় এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগশ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।
রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট শামসাদ বেগম মিতালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, সদস্য গোলাম মোস্তফা মামুন।
রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা সুলতানাসহ জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত র্ছিলেন। দোয়া পরিচালনা করেন নারী নেত্রী মাহফুজা রহমান ঝর্না।