মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সিসিবিভিও-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে শুক্রবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর আর্থিক সহায়তায় রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শিক্ষা ও স্বাস্থ্য কমিটির মনোনীত নারী সদস্যদের দিনব্যাপী পরিবার পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয়জল ও স্যানিটেশন ব্যবহার স¤পর্কে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ৩১ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ উদ্বোধন করেন গোগ্রাম রক্ষাগোলা সংগঠনের নারী নেত্রী কল্পনা তির্কী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম ও শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিবিভিও এর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা হেম্ব্রম এবং প্রশিক্ষণে সহায়ক ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৈতন্যপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সারমিন আখতার।

প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় পরিমানমত পুষ্টিসমৃদ্ধ মানসম¥ত খাবার নিয়মিত খাওয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও নিয়ম অনুযায়ী ব্যবহার করা, বিশেষ পাঁচ মুহুর্তে হাত ধোয়া নিশ্চিত করা, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত নিরাপদ পানি এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ রক্ষাগোলা সংগঠনে গিয়ে উঠান বৈঠক, মাসিক সাধারণ সভায় জনগণকে সচেতন করার জন্য আলোচনা করবেন বলে মত প্রকাশ করে।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin