মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর দড়িখড়বোনা মোড়ে (আরইউজের) কার্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, নিয়মিত বেতন-ভাতা ও বকেয়া পরিশোধ, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/ পেনশন চালু ও সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধন ও সমাবেশে সারাদেশের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রাজশাহীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি ওমর ফারুক। বিএফইউজের সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। রাজশাহীতে এ কর্মসূচীর আয়োজন করায় বিএফইউজেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ‘আরইউজের’ সভাপতি রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের সহ-সভাপতি মধূসুদন মণ্ডল, শহিদুল আলম, মাহাবুবুল আলম নয়ন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি অহিউল আলম আর্টিস্ট, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর করিম খোকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম খোকন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষে আফরোজা আক্তার ডিউ।

সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করে দ্রুত দশম ওয়েজবোর্ড দেওয়ার প্রস্তুতি গ্রহণের দাবি জানান। এ ছাড়া তিনি সকল সাংবাদিকের নিয়োগপত্র এবং বেতন-ভাতা নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, রাজশাহী থেকেই সাংবাদিকদের এই আন্দোলন শুরু হলো। এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin