বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল মনির’র প্রথম মৃর্তুবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্ষিয়ান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল মনিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো। তিনি একাধারে মহানগর যুবদলের সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি জীবনের শেষদিন পর্যন্ত তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

শুধু তাই নয় তিনি রাজনীতির পাশাপাশি আইন বিভাগে লেখাপড়া করেন। লেখাপড়া শেষে রাজশাহী জজ কোর্টে তিনি আইন পেশা শুরু করেন। এক সময়ে তিনি রাজশাহী জেলা জজ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র কলেজের সাবেক সভাপতি ছিলেন। শুধু তাই নয় এই নেতা উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণির একমাত্র জাতীয় পত্রিকা, দৈনিক বার্তার দৈনিক বার্তার সাবেক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শনিবার বিকেল ৫টা থেকে নগরীর আলুপট্টির একটি কনভেনশন সেন্টারে বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদের আয়োজনে এই মহান নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদের আহ্বায়ক এডভোকেট আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার এর নির্বাচিত সভাপতি প্রবীন আইনজীবী এডভোকেট আবুল কাশেম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য তোফাজ্জল হোাসেন তপু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদের সদস্য সচিব গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, আলী হোসেন, আমিনুল হক মিন্টু, তাজমুল তান টুটুল, জাকিরুল ইসলাম বিকুল, তোফায়েল হোসেন রাজু, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, রাজশাহী বার এর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক তৌফিক পারভেজ জাহেদী, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, সাবেক সদস্য সচিব নাজমুল হক, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি সামশাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক রোমেলা হোসেন, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।

এছাড়াও রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবলু, এডেেভাকেট কামরুল মনির এর সহধর্মীনি লায়লা আরজুমান বানু ও তাঁর ছোট ভাই্ জাহিদ ইকবাল বাবলা, রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃনআদরা স্মৃতিচারণ করতে যেয়ে অনেকেই কèায় ভেঙ্গে পরেন। তাঁরা বলেন, কামরুর মনির এমন একজন জনদরদী ব্যক্তি ও আইনজীবী ছিলেন তিনি দলীয় ও গরীব অসহায়দের সকল প্রকার মামলা বিনা খরচে করে দিতেন। এমনকি নিজের পকেটের টাকাও অনেক সময় তাদের দিয়ে দিতেন। এজন্যও তিনি অনেক ব্যক্তি ও ওকালত পাড়ায় পরোপোকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে একাধিক আইনজীবী জনান। বর্ষীয়ান এই নেতা তিনি দীর্ঘদিন থেকে ফুসফুসের ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করে ২০২১ সালের ১৮ জুন ৭১ বছর বয়সে ইন্তেকাল করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান। তাঁর আত্মার মাগফেরাম কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin