নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাঁতী দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা তাঁতী দলের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সম্পাদক শহিদুল ইসলাম। উপাস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এম মুঈদ খান, মাজহারুল ইসলাম, মজিবর রহমান, নওশাদ আলী, আরিফ হোসেন, এডভোকেট আবুল কালাম আজাদ ও ডাক্তার শফিকুল ইসলাম।
এছাড়াও জেলা তাঁতী দলের সদস্য আব্দুল কাদের, সুজন আহমেদ, কাবিল কাজী, আব্দুল ওহাব, জিল্লুর রহমান, জিয়াউর রহমান জিয়া ও রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম চুন্নু। বক্তব্য শেষে বেগম জিয়ার আসু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।