শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে হিজড়া সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হিজড়া সমাবেশ অনুষ্ঠিকত হয়। শনিবার সন্ধ্যে সাড়ে ৭টায় নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৯ সং কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা সেকেন্দার আলী, শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, ব্লাস্ট রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও স্পিস এর নির্বাহী পরিচালক কামরান হাফিজ।

এছাড়াও দিনে আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি ও হিজড়া জনগোষ্ঠি উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল আলম রায়হান।

সমাবেশ দিনের আলো হিজড়া সংঘের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সেইসাথে আগামীতে আরো কিভাবে কাজ করলে এই জনগোষ্ঠির জীবমান উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin