মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নানা কর্মসূচী পালনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ২৬ জুন বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর জন্মবার্ষিকীসহ নানা কর্মসূচী সফল করার লক্ষে শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দের সাথে এই মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ২৬ জুন বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কর্মসূচী সমূহে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য আহ্বান জানাচ্ছি। পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অপরাজনীতি করেছে ও দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে। রাজপথে থেকে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তাই আপনাদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য হাবিবুর রহমান বাবু, নজরুল ইসলাম তোতা, আলিমুল হাসান সজল, মজিবুর রহমান, মোখলেশুর রহমান কচি, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু ও নগর তাঁতী লীগের সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin