মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রামেক হাসপাতালে আগুন, কোন ক্ষতি হয়নি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক লোড নিতে না পারায় ফিডার বক্সে শট সার্কিটের কারনে আগুল লেগে যায়। এতে করে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একাধিক রোগির স্বজন বলেন, হঠাৎ আগুনের ঝলকানী তারা দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই এদিক ওদিক ছুটাছুটি ও চিৎকার করতে থাকেন। এ সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে কল করলে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আগুন লাগার ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তার গুলো পুড়ে গেছে। আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তার কাজটি করছি বলে জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin