মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিএমডিএ’র আনন্দ র‌্যালি

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই সোøাগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশের ন্যায় বর্ণ্যাঢ্য আনন্দ র‌্যালি করেছে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার সকাল সাড়ে ৮টায় অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে বিএমডিএ অফিস থেকে র‌্যালি শুরু করে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেষ করেন। পরে স্টেডিয়ামে বড় পর্দায় সেতুর উদ্বোধন দেখার পাশাপাশি দোয়া অনুষ্ঠানে অংশ নেন তারা।

রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহানের দিক নির্দেশনায় র‌্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) নাজিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক প্রকৌশলী শরিফুল হক, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, এ.টি.এম মাহফুজুর রহমান, শহিদুর রহমান ও জিন্নুরাইন খান,প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী( চলতি দায়িত্ব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী( চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী তরিকুল রহমান ও পাবলিক রিলেশন অফিসার মাহফুজুল হক,

এছাড়্রাও বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক, সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং অর্থ সম্পাদক মামুন হোসেনসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী , প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin