মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব অর্থে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নিজস্ব অর্থে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক। দেশী-বিদেশী ষড়যন্ত্রকে মোকাবেলা করে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করে দেখালেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহী মহানগরীতে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় যোগ দেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নগর ভবন বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নগর ভবনে ড্রপডাউন, সাহেব বাজার ও রেলস্টেশন এলাকায় ব্যানার টাঙানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin