নিজস্ব প্রতিবেদক: নগরীর আরডিএ মার্কের্টে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর এর উদ্যোগে রোববার সকালে এ অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সহযোগীতায় ছিলেন আরডিএ কর্তৃক পূনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ।

উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন অত্র স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। মহড়ায় আরো উপস্থিত ছিলেন আরডিএ কর্তৃক পূনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ ফরিদ মাদুদ হাসান, সাধারণ সম্পাদক মো: ফরহাদ মাদুদ হাসানসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ। মহড়ায় অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক বিভিন্ন বিষয় দেখানো হয়।