নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে বুধবার তেরখাদিয়া প্রগতি সংঘ ৩-০ গোলে দিপ্তী পরিষদকে হারায়। বিজয়ী দলের পক্ষে রোকন ১টি ও মারুফ ২টি গোল করেন। খেলার উদ্বোধণীতে উপস্থিত ছিলেন রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও সমাজ সেবক আনোয়ার হোসেন আনানসহ অত্র দলের স্বত্বাধিকারী, কোচ, ম্যানেজার ও খেলোয়ারবৃন্দ।
এসময়ে কাউন্সিলর আনার বলেন, রাজশাহীতে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কারনে ক্রীড়াতে জোয়ার বইতে শুরু করেছে। করোনার কারনে সকল ধরনের খেলাধুলা বন্ধ থাকলেও এখন আবার তা শুরু হয়েছে। এই ধারা সর্বদা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।