নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য মনোনিত হলেন রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব রহমত উল্লাহ সেলিম। বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আলহাজ্ব রহমত উল্লাহ সেলিমকে কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য মনোনিত করায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুুম স্মৃতি এমপিকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী মহানগর কৃষক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। সেই সাথে নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব রহমত উল্লাহ সেলিমকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।