মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে পাঁচ দিন ব্যাপি রেঞ্জার গাইডার প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিন ব্যাপি রেঞ্জার গাইডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল বিলসিমলা গাইড হাউস চত্বরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলা শাখা আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা কমিশনার সাবরিনা শারমিন বনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা, রাজশাহী জেলা শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার রাইয়া কাশেম ও রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহীর সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ফাতেমাতুজ্জোহরা।
অনুষ্ঠান শুরুতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২২ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলার পক্ষ থেকে রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজকে অভিনন্দন জানানো হয় ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২২ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলার পক্ষ থেকে রাজশাহী কলেজের ইসরাত জাহান তামান্নাকে অভিনন্দন জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin