মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী রেলওয়ে সকল অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রেলওয়েতে আউটসোর্সিং ও ঠিকাদারদের মাদ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী পদে দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল ও সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা এবং আউটসোর্সিং এর নামে কালো আইন অবিলম্বে বাতিল করার দাবীতে এই কর্মসূচী পালন করেন তারা।

রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ রেলওয়ে, পাকশী ডিভিশনের সকল অস্থায়ী কর্মচারীবৃন্দের আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব ওয়লি খান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখা রাজশাহীর সম্পাদক মেহেদী হাসান, ওপেন লাইন শাখা রাজশাহীর সম্পাদক মোহাম্মদ আকতার আলী।

বক্তব্যে তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে বিশেষভাবে লেভেল ক্রসিং গেটে গেইটম্যান, পয়েন্টসম্যানসহ মেকানিক্যাল খালাসী, সিগনাল খালাসী, ইলেকট্রিক খালাসী, ওয়েম্যানসহ এই সকল কর্মচারীদের নিয়োগ দেয়া হয়। নিয়োগ প্রাপ্ত এই সকল অস্থায়ী কর্মচারীগণ দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কার্যসম্পাদন করছেন। তারা রেলওয়ে নিয়োগবিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হয়ে বেকারত্বের অভিশাপমুক্ত হয়েছেন।

কিন্তু হঠাৎ করে সরকারী একটি পত্রের মাধ্যমে আগামী অর্থ বছরে অনিয়মিত কর্মচারীদের জন্য বাজেটে কোন বাজেট বরাদ্দ রাখা হবেনা বলে পত্র প্রেরণ করেছেন। সেইসাথে ঠিকাদারদের মাধ্যে আউট সোর্সিং এর জনবল নিয়োগ করার হটকারী সিদ্ধান্ত বাতিল ও বর্তমানে যারা আছেন তাদের স্থায়ীভাবে নিয়োগ প্রদান করার দাবী জানান। আর দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষনা দেন নেতৃবন্দ। নেতৃবৃন্দের সাথে একাত্ব প্রকাশ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। শেষে বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) এর মাধ্যমে মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin