শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে ৬ কোটি ১৬ লাখ টাকা অনুদান পেলেন ৭৮ মৃত ও আহত কর্মচারীর পরিবার

  • প্রকাশ সময় বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় ৭৮ জন মৃত ও আহত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে ৬ কোটি ১৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ঐ সকল পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসক আব্দুল জলিল চেক তুলে দেন।
মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাকুরিরত অবস্থায় কোন কর্মচারী মারা গেলে, তার পরিবারটা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে অনুদানের টাকা পাঠিয়েছেন। আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রম সরকারের একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। এই চেক সেই অসহায় পরিবারের অনেক কাজে লাগবে। মৃত ব্যক্তিদের সন্তানদের লেখাপড়াসহ অন্যান্য কাজে ব্যয় করার জন্যে অনুরোধ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
তিনি আরো বলেন, চাকরিরত অবস্থায় মৃত্যু ও আহত হলে ঐ পরিবারটি যেন বিপর্যয়ে না পড়ে, সেজন্য সরকার এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। পূর্বে এ অনুদানের পরিমাণ কম থাকলেও প্রধানমন্ত্রী তা বাড়িয়ে ৮ লাখ টাকা করেছেন।
অনুদানের চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নগরীর ইয়াসমিন বেগম। তিনি বলেন, তাঁর স্বামী সড়ক ও জনপথের ড্রাইভার ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে নিদারুণ দুঃখ-কষ্টে দিনযাপন করছিলাম। প্রধানমন্ত্রীর তাদের কষ্টের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের টাকা পাঠিয়েছেন। বিশ্বের ইতিহাসে বর্তমান প্রধানমন্ত্রীর মতো মানবিক প্রধানমন্ত্রী আছে কি না আমার জানা নেই! এটি সত্যি নজিরবিহীন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin