নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় শহর রাজশাহীতে দুই বছর পরে খোলা আকাশের নিচে রোববার ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসলমানরা। কোভিড-১৯ এর অতমারীর কারনে সরকারী বিধি নিষেধ থাকায় খোলা মাঠে জমায়েত নিষিদ্ধ ছিলো। কিন্তু বর্তমানে করোনার দাপট কমে যাওয়ায় এবারে এই ব্যবস্থায় নামাজ আদায় করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় হয়েছে।
রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। অত্র ঈদগাহ মাঠে হাজার হাজার মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টাম সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহনান মিনু, বিএনপি জাগীয় নির্বাহী কমটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ্, এনডিসি ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলসহ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

নামাজ শেষে মিনু মুসল্লিদের সাথে কোলাকুলি করেন। এসময়ে তিনি বলে আল্লাহর অশেষ রহমতে এবার মুসলিম ব্যক্তিরা খোলা আকাশের নিচে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারছেন। বিগত দুই বছর অনেক বিধি নিষেধের মধ্যে নামাজ আদায় করায় জনগণের মধ্যে তেমন কোন উৎসাহ ছিলোনা। কিন্তু এবারের আনন্দের বাঁধ ভেঙ্গে গেছে বলে উল্লেখ করেন তিনি। শেষে তিনি রাজশাহীবাসীসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমান ও অন্যান্য জাতিদের ঈদের শুভেচ্ছা জানান।
এদিকে রাজশাহী বিভিন্ন ঈদগাহ মাঠ, অস্থায়ীভাবে রাস্তায় এবং বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। নামাজ শেষে সাধ্যমত তাদের বিভিন্ন ধরনের পশু কোরবানী করতে দেখা যায়।