শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন

রাজশাহীতে জাহানারা জামান মহিলা ঈদগাহ মাঠের উদ্বোধন ও নামাজ আদায়

  • প্রকাশ সময় রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হাদীর মোড় সংলগ্ন নদীর ধারে বোরবার সকাল পৌনে ৯টার দিকে জাহানারা জামান মহিলা ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয়। সেইসাথে সেখানে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পর্দার আড়াল থেকে জামাতে ঈদের নামাজে ইমামতি করেন রানীনগর খাদেমুল ইসলাম জামে মসজিদ এর হাফেজ রাকিবুল হাসান।
ঈদগাহ মাঠের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও এলাকার বিশিষ্টজন আজিজুল হক বাঙালি। ঈদ মাঠের সার্বিক তত্বাবধানে ছিলেন জনি, মানিক, পারভেজ,সাজাহান ও আলমগীরসহ আরো অনেকে। নামাজ আদায় শেষে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় ৪ নেতা,স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

উদ্বোধনী বক্তব্যে বাঙ্গালী বলেন, এই এলাকায় দীর্ঘদিন থেকে মহিলাদের একটি ঈদগাহ মাঠ তৈরী করার জন্য চেষ্টা করে আসছিলেন। এরই প্রতিফলন হলো ২০২২ সালে ঈদুল আযহার জামাতের মধ্যে দিয়ে। এই মাঠ তৈরীতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সময়মত এই মাঠ পরিচালনা করার জন্য সবার সম্মতিতে একটি কমিটি গঠন করা হবে জানান বাঙ্গালী ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin