মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা মহিলা দলের পরিচিত সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার পরিচিতি সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল হক রায়হান, জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা সুলতানা লিজাসহ অত্র কমিটির সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ এখন লুটেরাদের কবলে পড়ে রয়েছে। এ কারনে দেশের মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। নিত্যপন্যের উর্ধ্বগতির ফলে এবার মানুষ ঠিকমত কুরবানীও দিতে পারেনি। অন্যান্য বছরের থেকে অনেক কম কুরবানী হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে কঠোর আন্দোলনের বিকল্প কিছু নাই। আর এই আন্দোলনে নারীরা অগ্রনী ভূমিকা পালন করতে পারে। তারা সামনের কাতারে থেকে মিছিল মিটিং এর নেতৃত্ব দিতে পারে। এজন্য আসছে সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করার জন্য নারী নেতৃদের আহ্বান জানান তিনি।
বক্তব্য ও পরিচিতি পর্ব শেষে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin