মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মরহুমা নাজমা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি।

মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।

আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সহ-সভাপতি নুরজাহান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেফাত জেরিন তুলি, সদস্য নাসিরা খানম, শাহনাজ পারভীন, দুলালী, মুসলিমা বেলী, সাবিনা, মমতা ও জান্নাতুন ফেরদৌসসহ কমিটির অন্যান্য সদস্য ও নারী নেতৃবৃন্দ।

মাহফিলে মরহুমা নাজমা বেগম এর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন তারা। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin