মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ বোয়ালিয়া (পূর্ব) ও (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উক্ত দুই থানার অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

বক্তব্য রাখেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।

আলোচনা সভায় বক্তারা মতবিনিময় সভায় শোকাবহ আগস্টের পরবর্তী সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দদের নির্দেশনা দেন এবং পূর্ববর্তী কর্মসূচী সমূহ সফল হওয়ার জন্য সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, আইন সম্পাদক এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি।

আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামা জুরাত, শিল্প ও বানিজ্য বিষয়ক ওমর শরীফ রাজিব, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, আশরাফ উদ্দিন খান, মাহবুবা কানিজ কেয়া, মজিবুর রহমান, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, আশীষ তরু দে সরকার অর্পণ, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা ও সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু সহ বোয়ালিয়া (পূর্ব) ও (পশ্চিম) থানা আওয়ামী লীগের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin