মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সহকারি শিক্ষককে কান ধরে ওঠবসকারীর বিচারের দাবিতে কালো ব্যাচ ধারণ ও প্রতিবাদলিপি প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে ওঠবস করানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কালো ব্যাচ ধারন করেছেন সারা দেশের সহকারি শিক্ষকরা। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষক সমাজের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রতিবাদলিপি প্রদানও করেছে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এসব কর্মসূচি ঘোষণা করে।

সোমবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় যে বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে সহকারি শিক্ষকরা কালো ব্যাচ ধারন করবেন। বৃহস্পতিবার সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন উপজেলায় অবস্থিত সহকারি শিক্ষকরা বিদ্যালয়ে কালো ব্যাচ ধারণ করে পাঠদান করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও আব্দুল লতিফ এ কর্মসূচির ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের নিকট প্রতিবাদলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ রাজশাহী জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে এ ঘটনায় নিন্দা জানানো হয়। প্রতিবাদলিপির অনুুলিপি প্রেরণ করা হয়েছে প্রথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরও।

প্রাথমিকের কয়েকজন সহকারি শিক্ষক জানান, এটা ন্যাক্কারজনক একটি কাজ। এমন ঘটনা যেন আগামীতে না ঘটে তার জন্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়েছে। এদিকে, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এসব কর্মসূচিতে বলা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় স্ব-স্ব উপজেলায় মানববন্ধন এবং আগামী ১১ সেপ্টেম্বর স্ব উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin