সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অটোচালক মোহাম্মদ রিজন’র দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অটোচালক মোহাম্মদ রিজন নামে অটোচালকের দাপন সম্পন্ন করা হয়েছে। বুধবার বেলা ৩টার রাজশাহীর মোল্লাপাড়া লিলি হলের মোড় সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে একই স্থানের গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাজশাহীর কাশিয়াডাঙ্গা তালপুকুর এলাকায় মোহাম্মদ রিজনের নামে অর্ধগলিত লাশ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত ২৩ মার্চ ঠাকুরমারা এলাকা থেকে পূর্ব পরিচিত পাপ্পুসহ পাঁচজন অটো নিয়ে কাকনহাটে যায়। এরপর থেকেই লাপাত্তা ছিলো রিজন। পরদিন পরিবারের পক্ষ থেকে দামকুড়া থানায় পাপ্পুকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশের জিজ্ঞাসা বাদে আসামিরা জানায়, অটোরিকশা ও অটো রিক্সার ব্যাটারির জন্য হত্যা করা হয় রিজনকে।

প্রধান আসামি পাপ্পু জানায়, প্রথমে রিজনকে কোমল পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। এরপর অচেতন অবস্থায় তালপুকুর এলাকায় নির্মানাধীন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার ১৫দিন পরে পাপ্পুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এসে রিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। রিজন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin