সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

অনুমতি না থাকায় পুলিশি বাধায় মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভা পণ্ডু

  • প্রকাশ সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি নগরীর হেমত খা চৌধুরী পুকুর মাঠে মতবিনিময় সভার আয়োজন করলেও পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। রোববার বিকেলে অত্র ওয়ার্ডের সাংগঠনিক তৎপরতাবৃদ্ধি এবং দলকে সু-সংগঠিত করার লক্ষে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। বিষয়টি পুলিশ জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে সভা করতে বাধা দেন এবং উপস্থিত সকলকে ছত্রভঙ্গ করে দেন। সেইসাথে ব্যানার খুলে দ্রুত সভাস্থল ত্যাগ করার নির্দেশ দেন আইন শৃংখলা বাহিনী।

এ সময়ে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফি, বজলুল হক মন্টু ও মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনিসহ অন্যান্য নেতৃবন্দ।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনইচ্ছুক একজন যুগ্ম আহবায়ক বলেন, হটকারী সিদ্ধান্ত এবং পুলিশের অনুমতি না নিয়ে এই কর্মসূচীর আয়োজন করায় পুলিশ বাধা প্রদান করেন। তিনি আরো বলেন, রাতের অন্ধকারে একক সিদ্ধান্ত নিয়ে কোন কাজ করতে গেলে এরকমই হয়। আহবায়ক কমিটির সিদ্ধান্ত হলো আগামীতে ১-৩০ নং ওয়ার্ডে বিএনপি’র কমিটি গঠন করার জন্য কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সাপেক্ষে এবং পুলিশের অনুমতি নিয়ে মতবিমিয় সভা করা হবে। কিন্তু সে সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এককভাবে কেউ কেউ সিদ্ধান্ত গ্রহন করায় এই অবস্থা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সভা করতে অনুমতি না নেয়ায় পুলিশ সভা করতে দেয়নি। আগামীতে অফিসের বাহিরে কোন সভা করার পূর্বে অনুমতি নেয়া হবে জানান তিনি।
এদিকে আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিএনপি অত্র ওয়ার্ডে সভা করার জন্য কোন প্রকার অনুমতি নেয়নি। অনমুতি না থাকায় অত্র এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ এই মতবিনিময় সভা করতে দেয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin