সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে রাজশাহীতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে রাজশাহীতে মনাববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। আর মিটারে গ্রাহকরা যেসব সমস্যায় পরে, ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লো ব্যাটারীর কারনে মিটার লক হয়ে যায়, ভুল বা পুরনো টোকেন লোড করলে মিটার লক হয়ে যায়, বেশী ভোল্টেজের কারনে মিটার ট্রিপ করে, রিচার্জের পর সংযোগ পেতে জটিলতা, কোন কোন ক্ষেত্রে বিল বেশী আসে, উচ্চ রিচার্জের খরচ, রিচার্জের জটিলতা।

শুধু তাইনয় এদেশের সাধারণ মানুষ ১৯৯৬ সাল হতে মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু দেখা যায় এখনো তারা মোবাইল রিচার্জ করতে পারেন না। সেখানে এই প্রিপেইড মিটার কত সমস্যা সৃষ্টি করতে তা অনুমান করা খুব একটা কষ্ট নয় বলে উল্লেখ করেন তারা। নিজেদের দূর্নিতি কমাতে না পেরে তা জনগনের উপর চাপিয়ে দিচ্ছে। এটা সেই আওয়ামী চরিত্রের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, এনিয়ে বার বার মৌখিক ভাবে জানানোর পরেও কোন সুরাহা না করায় সাধারণ জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানান তারা। তারা আগামী ৭দিনের মধ্যে সংযোগ প্রদান বন্ধ, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করা, মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে করা, নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমানো, সার্ভিস কোয়ালিটি বাড়ানো ও বিভিন্ন ধরনের চার্জ কমাতে হবে বলে দাবী করেন তারা। এই দাবী না মানলে আগামীতে বৃহত্ত্বর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন মানববন্ধনে উপস্থিত জনগণ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সামনে রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী হারেফজ খাইরুল ইসলাম, সমাজ সেবক এবি সিদ্দিক, সেভ রাজশাহীর সদস্য সচিব এম.এ সবুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন ২নং ওয়ার্ড সেক্রেটারী হাফেজ শাহাদাৎ হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এর ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনী ও আলামিনসহ বিভিন্ন এলাকার নারী পুরুষগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin