রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে, ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

  • প্রকাশ সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর ও পবা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থান কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এমপি বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের তীব্র সমালোচনা করে তিনি সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি। বক্তব্যের শুরুতেই অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এমপি মিলন।

তিনি বলেন, “অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে, পরিস্থিতি এমন দাঁড়াতো যে ভারত বা দিল্লি থেকে আমাদের নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা ইমপোর্ট করে এনে মোহনপুর আর পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরের যারা ছিল, তারা যেভাবে পুকুর খনন অব্যাহত রেখেছিল, তাতে এই এলাকার সব শেষ হয়ে যেত।”

পুকুর খনন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংসদ সদস্য বলেন, “যারা অংক কষে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা পুকুর কাটার বিপক্ষে নই, বরং আমরা অবৈধভাবে পুকুর কাটার বিপক্ষে।”অবৈধ খনন বন্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি সাধারণ মানুষকে বলেন কোথাও অবৈধভাবে পুকুর খনন হলে সাথে সাথে থানায় খবর দিতে হবে। উপজেলা প্রশাসক (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি/এসি ল্যান্ড) জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তাকেও জানানো যাবে।

তিনি আশ্বস্ত করেন, রাত ১২টা, ১টা বা ৪টা যেকোনো সময় এই ধরনের অভিযোগ জানানো যাবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এমপি জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি নিজের জবাবদিহিতার জায়গাটি তুলে ধরে তিনি বলেন, “আমরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের পবিত্র আমানত (ভোট) আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন।”

স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমার কাছে যেকোনো নেতাকর্মী শুধু নয়, সর্বসাধারণের যে কেউ এসে কৈফিয়ত চাইতে পারেন। কোনো কাজ কেন হলো বা কেন হলো না, তার জবাব আমি সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিতে বাধ্য। আমার দরজা সবার জন্য সবসময় উন্মুক্ত।” এমপি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার কড়া বার্তা দেন।

এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে পল্লী উন্নয়ন দিবসের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ফসলের বীজ, ঢেউটিন, গাছ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি।

মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুরের সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সেচ্চাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম। বিআরডিবির কর্মকর্তা মশিউর রহমান এবং কেশর হাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবনেতা মিজা শওকত আলী, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং মোহনপুর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin