রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ

  • প্রকাশ সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ টি ইউনিয়নে অসহায়,গরীব, দুঃস্হদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, ফ্যান,বাইসাইকেল ও সাংস্কৃতিক মালামাল তুলে দিলেন রাজশাহী- ৬ (চারঘাট- বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চারঘাট ও বাঘা রাজশাহী – ৬ আসনের সাংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। এছাড়াও চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, সাংবাদিক, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন এমপি আবু সাইদ চাঁদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin