শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

অসুস্থ বিএনপি নেতার পাশে মিলন

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ২০নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি জাফর আলী অসুস্থ হয়ে নিজ বাড়ি নগরীর বেলদাপাড়াতে আছেন। তাঁর অসুস্থতার খোঁজ খবর নিতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল।

আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইউসুব আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহবাজ হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মাসুম, মহানগর যুবদলের সাবেক সদস্য রনি হক ও রুবেল।

এডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ জাফর আলীর চিকিৎসা খোঁজ খবর নেন। এ সময়ে তিন বলেন, সৃষ্টিকর্তা মানুষকে নানা ধরনের বিপদে আপদে ফেলে পরীক্ষা করেন। যারা এই সকল পরীক্ষায় ধর্য্যধারন করে উত্তীর্ন হতে পারেন তারাই সফলকাম হন। তিনি তাঁর আশুরোগমুক্তি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুন্না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin