নিজস্ব প্রতিবেদক: ৮নং ওয়ার্ড উত্তর লক্ষীপুর এলাকার যুবনেতা মুরসালিন ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এ সময়ে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে ডাক্তার সাথে কথা বলেন। সেইসাথে তার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য মাজদার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।