নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গণমানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত সাবেক মেয়র ও রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা মিজানুর রহমান মিনু অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তাঁকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনিসহ অণ্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।