সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আইন তার নিজস্ব গতিতে চলবে, কেশরহাটে ইফতার মাহফিলে: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রোমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেশরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, জামায়াতের আমির নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পরাজয়ের ক্ষোভে মব তৈরি করে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “সেদিন কেশরহাটে যে অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণের নামে আসলে বাড়িঘরে ডাকাতি ও লুটপাট চালানো হয়েছে। এখন আর এসব নিয়ন্ত্রণের নামে বিশৃঙ্খলা চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের মাধ্যমেই এর সমুচিত জবাব দেওয়া হবে বলে উল্লেখ্য করেন তিনি। তিনি আরো বলেন, জামায়াত একদিকে সেই দিনের ঘটনাকে কেন্দ্র করে লাশ নিয়ে রাজনীতি করেছে। অন্যদিকে এলাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে ঘরবাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও লুটপাট চালিয়েছে। এ ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করার মত নয়। তারপরেও তিনি কেশরহাটবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি নিহত ইমাম আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু। ইফতার মাহফিলে কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দীন আলোর সভাপতিত্বে আরো উপস্থিত মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল হক মুন ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কেশরহাট পৌরসভার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সহ দলীয় নেতা-কর্মীরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin