রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আওয়ামী ফ্যাসিস্টদের আর এ দেশে ঠাঁই দেয়া যাবেনা: মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা ধূরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কর্মী ও সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, আওয়ামীলীগ বাংলাদেশকে একশ বছর পিছিয়ে দিয়ে গেছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা তাঁর পরিবারের সবাই ও তার দোসরদের নিয়ে লুটপাট করে দেশকে এই পথে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে নানাভাবে অরাজকতা চলছে। কেউ কাউকে মানছেনা। হাসিনার দোসরা এখনো এদেশে সক্রিয় রয়েছে। তারাই দেশকে অস্থিতিশীল করে আবারও ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা শুরু করেছে। কিন্তু বাংলার জনগণ তা মেনে নেবেনা। কঠোর হস্তে দমন করবে করবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশে এই মুহুর্তে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন। তা না হলে আগামীতে আরো ভয়াবহ অবস্থা বিরাজ করা শংকা রয়েছে।

তিনি বলেন, দেশে এখন খুন, ধর্ষন বেড়েই চলছে। এ থেকে কন্যা শিশুরাও রেহাই পাচ্ছেনা। এ অবস্থা চলতে থাকলে জনগণ আবারও মাঠে নামবে। এর সকল কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের দ্রুত বিচার আইনে বিচার করে কঠোর শাস্তির দাবী জানান। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষনা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান।

মঙ্গলবার লে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধূরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জুল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, ধুরইল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান। ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin