রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আছিয়া হত্যার বিচারের দাবীতে তারেক জিয়া পরিষদ’র মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের শিকার মাগুরার শিশু কন্যা আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর। শুক্রবার বিকেল ৩টায় নগরীর জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাগুরায় ৮ বছরের শিশু কন্যা আছিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তারা বলেন, এমন শাস্তি দিতে হবে তা দেখে,যেন কেউ আর কোন শিশু ধর্ষণ নারী ধর্ষণ করার সাহস না পায়। বর্তমানে দেশের আইনের শাসন নেই। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ ভেঙে পড়বে বলে উল্লেখ করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান তুলিফ, সদস্য সচিব বুলবুল ইসলাম সুইট, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শ্যামল, তারেক রাজশাহী মহানগর জিয়া পরিষদ বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক জনি, তারেক জিয়া পরিষদের আহ্বায়ক জি. এম. আনসারী সোহেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানভির ইসলাম সম্রাট, তারেক জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামসহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin