নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘার বলরামপুরের আব্দুল মান্নানের ছেলে মনিরুল ইসলাম বউ ও সন্তানকে ফিরে পেতে অভিনব পথ অবলম্বন করেছেন। তিনি বৃহস্পতিবার ছুড়ি ও বিষ হাতে করে আত্মহত্যা করবে মর্মে রাজশাহী মহানগরে রিক্সা করে মাইকিং শুরু করেন। এ নিয়ে নগরীতে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। অবশেষে মনিরুলকে রাজশাহী কোর্ট এলাকা থেকে আরএমপি রাজপাড়া থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে মনিরুল বলেন, তিনি চার বছর পূর্বে রাজশাহী মহানগরীর কাজলায় মৃত শাহাদত হোসেনের মেয়ে আয়শাকে বিয়ে করেন। তাদের ঘরে মাইশা নামে তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি বলেন, তার স্ত্রী টাকা ছাড়া কিছুই বোঝেনা। বছর খানেক ধরে তার স্ত্রী পরকিয়া করে এবং তিন মাস ধরে তাঁর বাপের বাড়ি কাজলায় চলে আসে। অনেক চেষ্টা করেও তাকে বাড়ি ফিরিয়ে নিতে পারেনি। গত তিনদিন পূর্বে বর্তমান প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে পুলিশের নিকট স্বীকার করেন। স্ত্রী ও মেয়েকে ফিরে না পেয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মনিরুল বার বার তার মেয়েকে বাঁচানোর জন্য পুলিশের নিকট আকুতি করেন।