রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আদিবাসীরা ভূমির সন্তান, তাদের উন্নয়নে কাজ করতে হবে:ঈশা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে মহানগরীর আলুপট্টিতে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, ১৮৫৫ সালের এই দিনে ভারতে নিজ জমি ও অস্তিত্ব রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে স্থানীয় অস্ত্র ও তীর ধনুক নিয়ে যুদ্ধে অবতীর্ন হন।

তিনি বলেন, সিধু, কানহু, চাঁদ ও ভৌরব সম্মুখ থেকে নেতৃত্ব দেন এবং যুদ্ধ করেন। কিন্তু ইংরেজ বাহিনীর গোলাবারুদের সম্মুখে তারা টিকতে পারেননি। তারা যুদ্ধে নিহত হন। আজ সেই দিন। এই দিনটিকে যথাযথভাবে পালন এবং তার দেখানো পথে আদিবাসীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আদিবাসীরা ভূমির সন্তান। কিন্তু তারা আজ নিজ ভূমি হারিয়ে নিঃশ্ব হয়ে গেছে। তিনি বলেন, আদিবাসীদের জন্য তাঁর দুয়ার খোলা। একজন জেলা পরিষদের প্রশাসক হিসেবে সর্বদা আদিবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। বক্তব্য শেষে দিনি দিনের কর্মসূচীর উদ্বোধন করেন। পরে আলপট্টি থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়ায় যেয়ে শেষ করেন। পরের গনকপাড়াস্থ অনিল মারান্ডী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি। সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, হাইকোর্ট আইনজীবী এডভোকেট সোহাগ, আবুল কালাম আজদ, বীর মুক্তিযোদ্ধা তুমাসিন কুতুব, প্রদীপ লাকড়া, রুপচাদ উরাও, শিতি মুন্ডা, দিপঙ্কর উড়াও, ছোটন সরদার, শ্যামল ও যাদু কুমার। এছাড়াও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় আদিবাসীদের নয় দফা দাবী উত্থাপান করা হয। তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের জোর দাবী জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচার আওয়মীলীগ সরকারের আমলে সব থেকে বেশী ক্ষতির সম্মুখিন হয়েছে আদিবাসী জনগণ। ঐ আমলে বাংলাদেশ তথা উত্তরাঞ্চল থেকে বহু আদিবাসী জনগণ ভারতে পালিয়ে গেছে। শুধু তাইনয় পতিত সরকারের আমলে সব থেকে বেশী তারা জমি হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এখনো যা আছে সেগুলো আঁকড়ে ধরে রাখতে আদিবাসী সবাইকে অনুরোধ করে ঘরে ঘরে শিক্ষার আলো জ¦ালানোর পরামর্শ দিয়ে দিনের কর্মসূচী শেষ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin