রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন আরডিএ এর নয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

  • প্রকাশ সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা ১১.৩০ টার দিকে আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আরডিএ কে নতুনভাবে সাজানো হবে। এখানে কোন অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজকে তার প্রথম দিন। তিনি সবার সাথে বসে আগামীর করণীয় ঠিক করবেন। সেই সাথে তার দপ্তর জনগণের জন্য খোলা থাকবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়ে এই প্রতিষ্ঠানে বসিয়েছেন তা তিনি সততা ও নিষ্ঠার সাথে অক্ষরে অক্ষরে পালন করবেন।

চেয়ারম্যান আরো বলেন, রাজশাহীকে তিনি পরিকল্পিত নগরায়নে সর্বাত্মক সহযোগিতা ও কাজ করে যাবেন। আর এই কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে আরডিএ চত্বরে ফলস বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি এডভোকেট আশরাফ আলী মাসুম,শফিকুল ইসলাম সাফিক ও জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরডিএ এর কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেছেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin