মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আন্দোলনের প্রবল স্রোতে ভেসে যাবে এই সরকার, স্বেচ্ছাসেবক দল রাজশাহী ২৬নং ওয়ার্ড’র কর্মী সভায়: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মতিহার থানা উত্তরের অধিনস্থ ২৬নং ওয়ার্ড (পূর্ব-পশ্চিম) কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নগরীর নাদের হাজির মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রইস উদ্দিন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, ২৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউদ্দিন, চন্দ্রিমা থানা যুবদলের আহ্বায়ক ফাহী, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও আব্দুল লতিফ সম্্রাটসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার বর্গীয়দের ন্যায় দেশের মানুষের উপর চেপে বসে নির্যাতন, খুন, গুম ও হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। জনবিচ্ছিন্ন এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কথা না ভেবে শুধু নিজের কথা ভাবেন। দেশে বিভিন্ন অঞ্চলের মানুষ যখন বন্যায় ভাসছে। না খেয়ে জীবন-যাপন করছে। বিভিন্ন রোগে আক্রান্ত ও পানির কারনে সাপে কেটে মরছে এবং শিশুরা অপুষ্টিতে ভূগছে, ঠিক তখন নিজের জেদ পুরণ করতে শত শত কোটি টাকা ধ্বংস করে পদ্মা সেতু উদ্বোধন করলেন।

তিনি আরো বলেন, জনবিচ্ছিন্ন সরকারের সময় শেষ। যে কোন সময় বিএনপি ও দেশের মানুষ ফুঁসে উঠবে। প্রবল স্রোতের ন্যায় আন্দোলন গড়ে তুলবে। আর এই জনস্্েরাতে যেকোন সময় এই অবৈধ সরকার ভেসে যাবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে স্বেচ্ছাসেবক দলের আগামীর নেতা নির্বাচনে তিনি কর্মীদের মধ্যে ফরম বিতরণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin