মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আমান গ্রুপের তিন কর্ণধারের জামিন নাকচ

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমান গ্রুপের তিন কর্ণধারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। যমুনা ব্যাংকের প্রায় ৮৮ কোটি টাকা ঋণখেলাপির মামলায় তাঁরা এখন আছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াছ হোসাইন তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। এই তিন আসামি হলেন- আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং দুই পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম। তারা সম্পর্কে তিন ভাই। গত ২৩ মে থেকে থেকে তাঁরা কারাগারে আছেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, তিনজনের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রোববার শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেছেন। যমুনা ব্যাংকের রাজশাহী শাখার প্রায় ৮৮ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে ২০১৯ সালে তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ২৩ মে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin