সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আমার দেশ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে না: মাহমুদুর রহমান

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, আমার দেশ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি, ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি, আমেরিকার কাছে মাথা নত করেনি। আল্লাহ ছাড়া কারো কাছেই আমার দেশ মাথা নত করবে না, আমার দেশ মাথা নত করতে জানে না। বুধবার রাজশাহী মহানগরীর মাস্টার সেফ হল রুমে দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জুলাই যোদ্ধাদের প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করে জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সত্য নিউজ করতে গেলে শত্রু দাঁড়িয়ে যাবে জানিয়ে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ করতে গেলে ক্ষমতাশালীরা শত্রু হিসেবে দাঁড়িয়ে যাবে। ক্ষমতাশালী মানে কেবল সরকার না বরং রাজনৈতিক দল ক্ষমতাশালী, বড় ব্যবসায়ী ক্ষমতাশালী, সন্ত্রাসীরা ক্ষমতাশালী, ভারতীয় আধিপত্যবাদ ক্ষমতাশালী। কিন্তু ক্ষমতাশালীদের ভয় পাওয়ার কিছু নেই। যে যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই ভীত না হয়ে সত্য লিখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের আমলে আমার দেশকে বিএনপির পত্রিকা বলা হতো। এখন বিএনপি জামাতের পত্রিকা বলে। জামাতের ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে তারা অন্য কারো পত্রিকা বলে ট্যাগ দেবে। আমি স্পষ্টভাবে বলতে চাই আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। আমার দেশ বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা। সত্য ও ন্যায়ের পক্ষে আমার দেশ কথা বলবেই।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক আমার দেশ’র ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। রাজশহী ব্যুরো মঈন উদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, বগুড়ার স্টাফ রিপোর্টার সবুর শাহ লোটাশ, পাবনার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, রংপুরের স্টাফ রিপোর্টার বাদশা ওসমানী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাটোর জেলা প্রতিনিধি আব্দুস সালাম।

সম্মেলনে উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর) বিভাগের ১৬ জেলার সকল জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অংশ নেন। সকাল ৯টার আগেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে পৌঁছে যান। দীর্ঘদিন দৈনিক আমার দেশ’ এ পুনরায় কাজের সুযোগ পেয়ে এবং তাদের প্রিয় সম্পদককে কাছে পেয়ে অনেক প্রতিনিধি ছিলেন আবেগে আপ্লুত। তারা দলবদ্ধ হয়ে আলোচনা ও আড্ডায় মেতে ওঠেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin