সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আরএমপি কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানরগীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরবর্তীতে তিনি কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে ৫০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

রোববার (১৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মহানগরীর পূর্ব রায়পাড়ায় ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন।

কাশিয়াডাঙ্গা থানা এলাকার আওতাধীন গুড়িপাড়া, রায়পাড়া, মুন্সিপাড়া, হড়গ্রাম কাঁচা বাজার, হড়গ্রাম স্বর্ণকার পাড়া, সায়েরগাছা, বসরী, চালনা সাঁকো, পোড়াপাড়া, গোলজারবাগ এলাকাসমূহ নিয়ে কেশবপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিচালনা করে থাকে। কেশবপুর পুলিশ ফাঁড়ি উক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখছে। কিন্তু ফাঁড়ি ভবনটি রাজপাড়া থানা এলাকায় হওয়ায় কেশবপুর পুলিশ ফাঁড়ি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমস্যার সৃষ্টি হয়।

সমস্যা নিরসনে পুলিশ কমিশনার কেশবপুর এলাকায় ফাঁড়ির ভবন স্থানান্তরের নির্দেশ দেন। নির্দেশনার পূর্ব রায়পাড়া এলাকায় কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন স্থানান্তরিত হয়। কেশবপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় বসবাসরত জনগণের সংখ্যা আনুমানিক ৩৫,০০০ হাজার। কেশবপুর ফাঁড়িটি বাংলাদেশ-ভারত সীমান্তে পদ্মা নদীর তীর এলাকায়। চোরাচালান, মাদকদব্য, ইভটিজিং, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নিবারণে কেশবপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা অপরিসীম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। যার সুফল নগরবাসী ভোগ করছে। এই ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে যাবে এবং বৃদ্ধি পাবে। তিনি স্থানীয় জনগণকে অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন। বর্তমানে ভবনটি কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অবস্থিত হওয়ায় কেশবপুর পুলিশ ফাঁড়ির এলাকা সমূহে পুলিশি কার্যক্রমের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে তিনি কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের আয়োজনে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার ৫০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), মনিরুল ইসলাম, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, কাশিয়াডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বেগম নার্গিস আরা, রাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin