সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আরএমপি’র বীরমুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আরএমপি’র উদ্যোগে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী রাজশাহী অঞ্চলের পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা পুলিশদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বীরমুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তাঁরা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

তিনি আরো বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী’র পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ হতে ২৭ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ লাইন্স হতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন। সেই যুদ্ধে একসাথে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দুই জন উর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করেন। যা মুক্তিযুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ হওয়ার ঘটনা রাজশাহীতেই ঘটেছে।

মহান মুক্তিযুদ্ধে রাজশাহী’র পুলিশ সদস্যদের এই বীরত্বগাঁথা স্থায়ীভাবে ধরে রাখতে খুব শীঘ্রই পুলিশ লাইন্স গণকবরের পাশে একটি মু্ক্িতযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপন করা হবে এবং মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে একটি বই প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে ৩৯ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ এবং ৫ জন মৃত বীর মুক্তিযোদ্ধা পুলিশ এর পরিবারের সদস্যকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকেই এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin