সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আরডিএ এর ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আয়োজনে বৃহস্পতিবার ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আরডিএ’র চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। ভবন নির্মাণ ও তদারকি সংশ্লিষ্ট কনসালটেন্ট, স্টেকহোল্ডার ও কর্মকর্তাগণের জন্য আয়োজিত এ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল তারিক ও স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পি. ইঞ্জ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরডিএ’র চেয়ারম্যান বলেন, ভূমিকম্পসহ যে কোন দুর্যোগে রাজশাহীবাসীর জানমালের নিরাপত্তা সবার আগে গুরুত্বপূর্ণ। সকলের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, অজ্ঞতাবশত অনেক ক্ষেত্রে ভবন মালিকগণ খরচ কমাতে দিয়ে ভবনের মূল ডিজাইনের ব্যত্যয় করেন যা আত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্থ কয়েকটি ভবনের সচিত্র উদাহরণ তুলে ধরেন। সেইসাথে এ সমস্ত ভবন ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ বর্ণনা করেন তিনি। এছাড়াও ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় কি সে বিষয়েও তিনি আলোকপাত করেন। আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকোশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুলাøহ আল তারিক ও বিশিষ্ট স্মাকচারাল জিাইনার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন তাদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin