নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। রোববার দুপুর ১.৩০ টায় আরডিএ কার্যালয়ে তিনি আসেন এবং এই সৌজন্য সাক্ষাৎ করেন। ্ সময়ে তাঁরা রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে একে অপরকে মিষ্টিমুখ করান।