নিজস্ব প্রতিবেদক: আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে অংশগ্রহন করে বাস মালিক সমিতি ও কুমারপাড়া রাইডার্স ফাইনালে উঠেছে। রোববার সকাল ৯টায় প্রথমার্ধের খেলা শুরু হওয়ার কথা থাকলেও আলো স্বল্পতার কারনে এক ঘন্টা পিছিয়ে সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হয়। এজন্য খেলা বিশ ওভারের পরিবর্তে আঠারো ওভার হয়। খেলায় টসে জিতে আরসিসি দল বাস মালিক সমিতিকে ব্যাট করতে আহ্বান জানায়। বাস মালিক সমিতি আঠারো ওভারে মোট ১৪৮ রান করে। জবাবে আরসিসি ১৪৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে আঠারো ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪০ রান করে। বাস মালিক সমিতি ৯রানে বিজয়ী হয়ে ফাইনালে চলে যায়। ঐ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন জাতীয় দলের খেলোয়ার সাইফুদ্দিন।
এদিকে দিনের অপর সেমিফাইনালে রাজ রেঞ্জার টসে জিতে ব্যাট করে বিশ ওভারে ১৫১ রান করে। জবাবে কুমারপাড়া রাইডার্স ব্যাট করে মাত্র ১৩ ওভার ব্যায় করে ১৫৪রান করে ফাইনালে উত্তীর্ণ হয়। কুমারপাড়া রাইডার্স ৯ উইকেটে বিজয়ী হয়। বিজয়ী দলের সাব্বির হোসেন ৫২বলে ১১৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।
এদিকে আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় স্টেডিামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিন্।ু