সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব দক্ষতা কর্মশালা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প-এর উদ্যোগে মহিষবাথান ডিআইসিতে শিশু ক্লাবের লিডার ও কো-লিডারদের নিয়ে দিনব্যাপী “নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়। প্রার্থনার মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়, প্রার্থনা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের প্যারামেডিক ইসরাত জাহান। উদ্বোধনী ঘোষণা দেন কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা। কর্মশালায় শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ, যোগাযোগ, অধিকার ও সুরক্ষা বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়। মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান কারিতাস সংস্থার পরিচিতি ও প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

মাঠ কর্মকর্তা লীনা রোজারিও, জাতিসংঘের শিশু অধিকার সনদ ও শিশু সনদ বিষয় উপস্থাপন করেন। মাঠ কর্মকর্তা আশা আগ্নেশ তপ্ন ডিআইসি ও বিভিন্ন হেল্পলাইন সেবা বিষয়ে দিকনির্দেশনা দেন। জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম স্থানীয় সম্পদ ব্যবহার, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে আলোচনা করেন। মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে নেতৃত্বের ধারণা ও নেতার গুণাবলী তুলে ধরেন। মিসেস র‌্যান্সি রুথ হাঁসদা শিশু সুরক্ষা, শিশু নির্যাতন ও শিশু শ্রমের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় মোট ৪১ জন শিশু লিডার (ছেলে ১০ মেয়ে ৩১) অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য হতে দুই জন অনুভুতি ব্যাক্ত করতে যেয়ে বলেন, এই প্রশিক্ষণের ফলে তাদের নেতৃত্ব, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে বাস্তব জ্ঞান ও আত্মবিশ্বাস অর্জন হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin