সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানুষের অপকর্মের ফল আল্লাহ-তায়ালা ইহজগতেই দিয়ে থাকেন। যারা এই সকল লোকদের আহত করেছে তাদেরও ফ্যাসিস্ট খুনি হাসিনার ন্যায় বিচার হবে। খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে বিএনপির বিশ হাজার মানুষকে হত্যা এবং এক হাজার সাতশত জনকে গুম করেছে। ষাট লক্ষ নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মিথ্যা ও গায়েবী মামলা দিয়েছে।

স্বৈরাচার হাসিনা দেশে ত্রাসের রাজত্ব করেছিলো বলে বৃহস্পতিবার মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিষহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, আন্দোলন দমনে হুকুম দিয়ে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্য করেছে। এর মধ্যে কোলের শিশুরাও রয়েছে। সেইসাথে হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এর জন্য আন্তর্জাতিক আদালতে তারও বিচার হয়েছে। শেখ হাসিনাসহ তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আল্লাহ ছাড় দেয় , কিন্তু কাউকে ছেড়ে দেননা বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, তিনি পবা- মোহনপুরবাসীর ভাই হিসেবে সুখে দু:খে পাশে থাকতে চান। পবা-মোহনপুরবাসীর হয়ে তিনি তাঁর জীবন উৎসর্গ করারো প্রতিশ্রতি দেন। এই কথার প্রেক্ষিতে জাহানাবাদেরর সকল জনগণ তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ধানের শীষ শুধু বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার নয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের সকলের প্রতিক। এই প্রতিক সকলের আমানত। এজন্য এটাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে পবা-মোহনপুরের যতগুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আছে সবগুলো মডেল হিসেবে গড়ে তোলা হবে। বিএনপির কিছু ভূলত্রুটি থাকতে পারে। এগুলো ক্ষমা করে দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ রক্ষা এবং উন্নয়নের অংশিদার হওয়ার আহ্বান জানান তিনি।

জাহানাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাহল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin