সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা

  • প্রকাশ সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সবার জন্য মানবাধিকার, সবার জন্য মর্যাদা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়ক কেন্দ্র আসক ফাইন্ডেশনের আয়োজনে আসক গ্লোবাল ইনোভেশনস এর সৌজন্যে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে হতে র‌্যালি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা পুণরায় সাহেববাজার জিরো পয়েন্টে এসে র‌্যালি শেষ করেন। সেখানেই পথসভা করেন তারা।

র‌্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী। আসক বিভাগীয় কমিটির সভাপতি আইয়ুব আলী তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক রাজশাহী মহানগরের সভাপতি অশোক সাহা, মাস্টারপাড়া পাইকারী কাঁচাবাজার সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, ক্রোরারিজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওহাইদুল ইসলাম অপুন, জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষাবোর্ডের ক্রীড়া কোট মাহমুদুন্নবী তুষার ও তাসফিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন। পথসভায় নেতৃবৃন্দ দেশ ও বিশ্বের মানবাধিকার লংঘনের চিত্র তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin