সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির ৪র্থ সভা বুধবার সন্ধ্যা ৭টায় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী, সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সারওয়ার জাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য ও রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল।

অত্র কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চরিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এজেন্ডা অনুসারে আলোচনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো তুলে ধরেন। সেইসাথে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। এরপর বিভিন্ন সদস্যবৃন্দ উম্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং তাদের সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল আলম, মহানগর ইমাম সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রফেসর ড. মুহাম্মদ কাওসার হুসাইন, সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার-এর কাউন্সিলর ইনজামুল হক, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বানু, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, ব্লাষ্ট-রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোটার ফজলুল করিম বাবলু , দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী, ইউসেপ ছাত্রী সালমা খাতুন ও মাতি সরেন। এছাড়াও সোশ্যাল ইনক্লুশন এন্ড ইম্পøয়মেন্ট এর ইনচার্জ খোন্দকার ফরিদ আহম্মেদ, টীম লিডার হারুন-উর-রশিদ এবং এফএ সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবিরসহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে কমিটির চেয়ারপার্সন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে, প্রতিবন্ধী, মেয়ে, আদিবাসী, ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত কিভাবে বাড়ানো যায় এবং আগামী ১৪ মাসের পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়নে বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভা শেষে করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin