রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির পঞ্চম সভা সকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী রানীবাজরস্থ একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির ভাইস-চেয়ারপার্সন ও ব্লাস্ট, রাজশাহী শাখার কো-অর্ডিনেটর সাবিনা বেগম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এজেন্ডা অনুসারে আলোচনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো সাবলীলভাবে তুলে ধরেন।

এরপর কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উম্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং তাদের সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল-আলম, রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বানু, মহানগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিনা পারভীন, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

এছাড়াও লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম, সিসিবিভিও রাজশাহী প্রজেক্ট অফিসার নিরাবুল ইসলাম, বিডো, রাজশাহীর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সায়ফুল ইসলাম, বার্ষিক এর রিজিওনাল কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, বায়া এলাকার কাজী রফিকুল ইসলাম, ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম, হেড অব টিভিইটি খানুজ্জামান, সোশ্যাল ইনক্লুশন এন্ড এম্পøয়মেন্ট এর ইনচার্জ খোন্দকার ফরিদ আহম্মেদ, সোশ্যাল ইনক্লুশন এন্ড এম্পøয়মেন্ট এর টীম লিডার হারুন-অর-রশিদ এবং এফএ সিনিয়র অফিসার বিদ্যুৎ সরকার সহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ইউসেপ বাংলাদেশ রাজশাহী রিজিওন আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।

শেষে কমিটির ভাইস-চেয়ারপার্সন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে প্রতিবন্ধী, নারী, আদিবাসী ও ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা করা যায়। এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin